শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে টানা ৮ ঘণ্টা সিলেট নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-১।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ আগস্ট (শনিবার) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর ১১ কেভি ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, লামাবাজার, রিকাবীবাজার, দরগাহ মহল্লা, মধুশহীদ, মুন্সিপাড়া, কাজলশাহ, পুলিশ লাইন, ওসমানী মেডিকেল রোড ও শাপলার গলি, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি, সাগরদিঘিরপাড়, প্রেসক্লাব, সুবিদবাজার (আংশিক), কেওয়াপাড়া, মিরের ময়দান ও বাংলাদেশ বেতারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed