যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: চার যাত্রী রেখে সিলেট বিমানবন্দর থেকে ইউএস বাংলার উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অভিযোগ এনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেছেন জাহিদুল ইসলাম নামের এক সাংবাদিক। তিনি সিলেট নগরীর কলবখানি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তিনি সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এ অভিযোগ করেন।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এখন উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি হবে। শুনানির মাধ্যমে এর নিষ্পত্তি করা হবে।’
অভিযোগের বিষয়টি জানিয়ে জাহিদুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন বলেন, গত ১৯ আগস্ট রাত ৮ টা ২০ মিনিটে জাহিদুল ইসলাম ইউএস বাংলার উড়োজাহাজে ঢাকা যাওয়ার কথা ছিলো। কিন্তু ৮ টা ৩ মিনিটে সিলেট বিমানবন্দরে উপস্থিত হয়ে জানতে পারেন, ইউএস বাংলার উড়োজাহাজটি ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এসময় কর্তৃপক্ষকে অভিহিত করলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।
কেবল জাহিদুল ইসলাম নয়, এসময় আরো ৩ জন যাত্রীকে ফেলে যায় উড়োজাহাজটি। তাই অপর তিন যাত্রীকে সাক্ষী সাব্যস্থ করে আইনি প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত আবেদন করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed