সিলেটে গ্যাস লাইনের উপর নির্মিত ভবন ভাঙ্গছে জালালাবাদ গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার সকাল থেকে জালালাবাদ গ্যাস নগরীর বালুচর নয়াবাজার এলাকায় এ অভিযান শুরু করে।
অভিযানের শুরুতেই বালুচর নয়াবাজার এলাকার তিনতলা একটি ভবন ভাঙ্গার কাজ শুরু করে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বেশ কিছু শ্রমিক লাগিয়ে শুরু হয় ভবন ভাঙ্গার কাজ। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ওই ভবন ছাড়াও বালুচর এলাকার আরো কয়েকটি ভবন ভাঙ্গা হবে বলে জালালাবাদ গ্যাস সূত্র জানিয়েছে। ওই ভবনগুলোও অবৈধভাবে গ্যাসের উচ্চ চাপসম্পন্ন সঞ্চালন লাইনের উপর বা লাইনের ১০ ফুটের মধ্যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed