স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মালঞ্চি ইউনিয়নের হামচিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ে হামচিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গত প্রায় এক বছর ধরে প্রতিবেশী জামাত আলীর ছেলে নিহাদ (১৮) তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। বাধ্য হয়ে তারা মেয়েকে নানীর বাড়ি পাঠিয়ে দেন। সম্প্রতি, স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়িতে আসে স্কুলছাত্রী। বুধবার দুপুরে মেয়েটির রিক্সাচালক বাবা ও মা বাড়ির বাইরে থাকার সুযোগে নিহাদ ঐ স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে বাড়িতে ফিরে মেয়েকে ঘরের মেঝেতে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। তবে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed