সিএনজি চালকদের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিএনজি অটোরিকশা চালকদের নৈরাজ্য ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে যাত্রী অধিকার পরিষদ।
বুধবার (২৫ আগস্ট) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ মতিন, কামরুজ্জামান চৌধুরী, বাহার উদ্দিন আকন্দ, মাহবুবুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী অভি ,আব্দুল মালিক মানিক, প্রচার সম্পাদক ইস্তাক আহমেদ, সদস্য ফয়ছল মিয়া, অর্ণব তালুকদার দীপু, প্রমথ দাস, লিটন মিয়া প্রমুখ।
বক্তারা লকডাউনের পরও প্রশাসনের দোহাই দিয়ে সিএনজি চালক কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এবং সিএনজির সামনের ও পেছনের সিটে গাদাগাদি করে যাত্রী পরিবহনের প্রতিবাদ জানান। তারা অবিলম্বে পূর্বের নিয়মে সিএনজি চলাচল এবং ভাড়া আদায়ের দাবি জানান। অন্যথায় তুমুল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed