বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে সোহেল মিয়া (৩৫), একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ও মৃত আলী আকবরের ছেলে আনহার আলী (২৭)।
এসময় মাদক বহনকারী একটি টলার (নৌকা), একটি সিএনজি অটোরিকশাসহ (সিলেট-থ ১২-৯২৩০) ২৮৫ পিছ ভারতীয় অফিসার মদ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমানের নিদের্শে উপজেলার লামাকাজী আতাপুর গ্রামের সুরমা নদীর তীর থেকে ২১৮ পিচ অফিসার চয়েজ, ২২ পিচ মেকডুয়েল ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার অনুমানিক মুল্য ১ লক্ষ টাকা।
মদ ও মাদক ব্যবসায়ী দু’জনকে আটকের সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed