কুমারপাড়া থেকে ছাত্রলীগ নেতা জুবায়ের আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুমারপাড়া থেকে মারামারি ও চুরির মামলার পলাতক আসামী জুবায়ের খানকে (২৭) আটক করেছে র্যাব।
আটক জুবায়ের নগরীর রায়নগর এলাকার মিতালী-১৩৫ নং বাসার আকরাম খানের পুত্র। জুবায়ের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
র্যাব-৯ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, ২২ আগস্ট রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের কুমারপাড়া থেকে জুবায়েরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মারামারি, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা রয়েছে। এ মামলার পলাতক আসামী জুবায়ের। তাকে সোমবার শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed