সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: ফাইজারের ৬০ লাখ টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না-ফাইজারের টিকা সংকটের মধ্যে একটি বাংলাদেশের জন্য সুখবর।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ।
’সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে। ‘
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।
আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed