৭১ এর পরাজিতরাই জাতির পিতাকে হত্যা করেছে : হানিফ
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্বগাঁথা ইতিহাসে নেই। বরং পঁচাত্তরের পরে ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে কুখ্যাত রাজাকার গোলাম আজমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে তিনি যে তাদের দোসর তা প্রমাণ করেছেন।
রোববার (২২ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রসঙ্গে হানিফ বলেন, বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি এদেশের মানুষকে ভালবাসতেন, এদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ৭১ এর পরাজিতরাই জাতির পিতাকে হত্যা করেছে। আর সেই খুনিদের বিচার না করে ইন্ডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান।
তিনি বলেন স্বাধীনতাবিরোধী চক্র শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু পরিবারে তাদের ভয় ছিলো- আওয়ামী লীগ দল নিয়ে তাদের ভয় ছিলো- তাই পরবর্তীতে গ্রেনেড হামলা করে শেখ হাসনিাকে হত্যাচেষ্টা চালায় সেই চক্র। বঙ্গবন্ধু হত্যায় যেভাবে বিএনপি প্রত্যক্ষভাবে জড়িত ছিলো ঠিক তেমনি শেখ হাসিনাকে হত্যাচেষ্টায়ও খালেদা জিয়ার দল জড়িত ছিলো। তা না হলে তৎক্ষালীন ক্ষমতাসীন দল বিএনপি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে পারতো।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, এ দেশে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এ দেশের উন্নয়ন কীভাবে করতে হয়, এ দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করতে হয় তা কেবল শেখ হাসিনা সরকারই জানে।
সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। তিনি বলেন, খুনি জিয়া বেঈমানি করেছে, খুনি মুশতাক বেঈমানি করেছে। বঙ্গবন্ধুর আদর্শ ছিল বলেই তিনি কোটি কোটি মানুষের মাঝে বেঁচে আছেন।
পরে তিনি উপস্থিত নেতাকর্মীকে নৌকার পক্ষে শপথ করান এবং সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে ভোট প্রার্থনা করেন।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আগাছাগুলো বাংলাদেশকে বার বার কলুষিত করেছে। এখনো সেই আগাছাগুলো বাংলাদেশকে কলুষিত করার চেষ্টায় আছে। তবে মনে রাখতে হবে, আগাছাদের সাময়িক বিজয় হলেও তাদের পরাজয় অবশ্যম্ভাবি। এখন সেই আগাছাগুলো আওয়ামী লীগে প্রবেশ করে সুবিধা নিতে চায়। তবে জননেত্রী শেখ হাসিনা সেই আগাছাগুলো উপড়ে ফেলার উদ্যোগ নিয়েছেন।
শোকসভায় আজিজুস সামাদ ডন বলেন, জিয়াউর রহমান হচ্ছে বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আর তারই ছেলে তারেক রহমান শেখ হাসিনার পেছনে লেগেছে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে।
এ সময় আধুনিক-নান্দনিক সিলেট-৩ আসন গড়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
এর আগে রোববার সকাল ১০টার দিকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আওয়ামী লীগের কেন্দ্রীয় পাঁচ নেতা। তারা হলেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন।
বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দুই দিনের সফরে কেন্দ্রীয় নেতারা সিলেটে এসেছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার দুপুরে তারা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পিরোজপুরস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভায় যোগ দেন।
পরে বিকাল সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাইজগাঁওয়ে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখবেন তারা।
সোমবার (২৩ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা।
Related News
সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে এক নারীকে সিএনজিচালিতRead More
ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রীদের চাপ মোকাবিলায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে নতুন এক জোড়া বিরতিহীনRead More



Comments are Closed