খুলনা-৪ আসনের সাবেক এমপি সাহিদুর আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শেখ সাহিদুর রহমান আর নেই।
রোববার (২২ আগস্ট) সকালে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার ভাইয়ের ছেলে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ আসর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, একাধিকবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন শেখ সাহিদুর রহমান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক জানিয়েছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed