Main Menu

সিলেটে সাংগঠনিক সফরে মাহবুবুল আলম হানিফ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুবুল আলম হানিফসহ ৫ কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সফরে সিলেটে এসেছেন। আজ রোববার সকাল ১০টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

Manual1 Ad Code

মাহবুব উল আলম হানিফ এমপি ছাড়াও টিমে রয়েছেন-দলের দুই সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন।

Manual8 Ad Code

বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Manual3 Ad Code

দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার সকালে তারা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পিরোজপুরস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভায় যোগ দেবেন। পরে বিকাল সাড়ে ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ফেহ্ছুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখবেন তারা।

পরদিন সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় যোগ দেবেন তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code