Main Menu

সিলেটে করোনায় আরো ১২ মৃত্যু, শনাক্ত ১৬৫

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১০ জন এবং সুনামগঞ্জে দুইজন রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (২২ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বুলেটিনে বলা হয়, একই সময়ে নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১০১১ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৬.৩২ ভাগ। শনাক্তের এ হার গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Manual2 Ad Code

রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট মারা যাওয়া ৯৮৪ জনের মধ্যে সিলেটে ৭১৪ জন, ওসমানী হাসপাতালে ৮৭ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৪৬ জন ও মৌলভীবাজারে ৭০ জন রয়েছেন।

Manual3 Ad Code

এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হলো ৫১ হাজার ২০৬ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৪২৪ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯০ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮৫ জন।

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code