ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই সেনা সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কোনাবাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর টহল পিকআপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই সেনা সদস্য।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়িতে সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেনাসদস্যরা বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
নিহতরা হলেন-করপোরাল মেহেদী (৩৫) ও সেনা সদস্য দীপংকর (২৮)।
আহত সেনা সদস্যরা হলেন-ল্যান্স করপোরাল ইমরান (৩০), সার্জন ফিরোজ (৩৫) ও সেনা সদস্য মঈনুল হোসেন (২১)। হতাহতের শিকার সবাই টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাস ৩৭ রেজিমেন্ট (এবি) আর্টিলারির সদস্য।
প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর পাহারায় নিয়োজিত সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে তাদের বহনকারী গাড়ির পেছনের চাকা ফেটে যায়। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষে পাঁচ সেনা সদস্য আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual1 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed