সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টা থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়িসহ ২জনকে চোরাকারবারি সন্দেহে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টস্থ ‘দি সেন্ট্রাল ফার্মেসী লিমিটেডের সামনের সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ লক্ষ ২৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি, একটি ডিআই পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. নাসির উদ্দিন (২২) ও আলামিন (২২)। তারা দুজনই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামিদের এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed