ইসরাইলিদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিমতীরে সোমবার ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পশ্চিমতীরের জেনিন শহরে সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে ছদ্মবেশে অভিযান চালায় ইসরাইলির বিশেষ বাহিনীর সদস্যরা। খবর আরব নিউজের।
এ সময় ফিলিস্তিনিরা ছদ্মবেশী ইসরাইলির বিশেষ বাহিনীর সদস্যদের অভিযানের প্রতিবাদ জানালে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেন দখলদার দেশটির গোয়েন্দারা।
দ্যা ভয়েজ অব প্যালেস্টাইন রেডিও জানিয়েছে, জেনিনের গভর্নর ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহতের খবর নিশ্চিত করেছেন। কিন্তু এতে ইসরাইলি বাহিনীর কোনো ক্ষতি হয়নি।
১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর গাজা ও পশ্চিমতীরসহ ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে থাকে হুদিবাদী দেশটি।
১৯৯০ সাল থেকে পশ্চিমতীরে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হলেও সেখানে বর্বতা বন্ধ করেনি তেলআবিব।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed