শাবিতে ত্রিশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট বন বিভাগের সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ত্রিশ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের সামনে বিভিন্ন দেশিয় বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এরআগে বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বিভাগে পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ত্রিশ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় মুজতবা আলী হলের পাশের টিলায় একটি ফলজ বাগান করা হয়েছে। আগামী এক বছরে আরও ত্রিশ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার সাদাত, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, শাবির বন ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান, সহকারী হল প্রভোস্ট মো. দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ সিলেট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed