নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়েছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা গেছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার কমিশনার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী, দুই শিশু ও দুজন পুরুষ রয়েছেন।
চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দীকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Related News
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, উড়ে গেছে ছাতা-চেয়ার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এ সময় সৈকতেRead More
চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায়Read More



Comments are Closed