Main Menu

ছাতকে স্ত্রীর সাথে অ‌ভিমান ক‌রে স্বামীর আত্মহত্যা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাত‌কে স্ত্রীর সাথে ঝগড়া করে র‌শিদ আলী (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার লা‌কেশ্বর গ্রা‌মের প‌শ্চিমপাড়ায় এ ঘটনা ঘ‌টে।

জানা যায়, শ‌নিবার রা‌তে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া হয়েছি‌ল। এসময় স্বামী তার স্ত্রীর উপর ক্ষুদ্ধ হ‌য়ে স্ত্রী‌ জেস‌মিন বেগম‌কে তিন তালাক দেয়। এ ঘটনায় স্ত্রী তার স্বামীর ঘর ছে‌ড়ে অন‌্য ঘরে গি‌য়ে রা‌ত্রি যাপন ক‌রেন। এসময় ঘ‌রে কেউ না থাকায় ঘ‌রের তী‌রের স‌ঙ্গে গলায় র‌শি বে‌ধে আত্মহত্যা ক‌রেন চার সন্তা‌নের জনক র‌শিদ আলী। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

গ্রামবা‌সী জানান, রোববার সকালে তার বসত ঘ‌রের এক‌টি বা‌ঁশের তী‌রে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্ত্রী জেস‌মিন বেগম। খবর পেয়ে র‌শিদ আলীর শ্বশুর ও শ্যালক ছুটে আসেন। তারা বা‌ঁশের তীর থে‌কে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে ডাক্তার তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। প‌রে তার লাশ বা‌ড়িতে রে‌খে শ্বশুড় ও শ‌্যালক উধাও হ‌য়ে গে‌ছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ না‌জিম উ‌দ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে র‌শিদ আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

Share





Related News

Comments are Closed