সিলেটে প্রবাসীরা পাচ্ছেন মডার্নার প্রথম ডোজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরে মডার্নার প্রথম ডোজ টিকাদান বন্ধ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে প্রবাসীরা প্রথম ডোজ টিকা নিতে পারছেন।
সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ আগস্ট) সিলেটে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৯৯৪ জন। এদের মধ্যে পুরুষ ৪৪২ জন এবং নারী ৫৫২ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন ৮২০ জন এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন ১৭৪ জন। এছাড়া এদিন মডার্নার প্রথম ডোজ টিকা নেন ১১৬ জন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, গত ১২ আগস্ট থেকে সারাদেশে মডার্নার প্রথম ডোজ প্রদান বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। তবে আরেকটি নির্দেশনায় জানানো হয়, সিটি করপোরেশনসমূহে বিদেশগামী জনগোষ্ঠীকে নিবন্ধনের ভিত্তিতে প্রথম ডোজ টিকা প্রদান করতে হবে।
এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার নির্দেশনা থাকলেও প্রবাসীদের জন্য প্রথম ডোজ চালু রয়েছে। সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় কাগজ, যেমন: পাসপোর্ট, ভিসা দেখিয়ে মডার্নার প্রথম ডোজ গ্রহণ করতে পারবেন। এরকম কয়েকজনকে শনিবার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।’
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed