শ্রমিকলীগ নেতা দুদু মিয়ার মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সবুজ সিলেটের নির্বাহী সম্পাদক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকীর পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক দুদু মিয়ার মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের সহকর্মী, শুভাকাঙ্খি ও আত্মীয়স্বজনসহ সকলের দোয়া কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
উলেখ্য ২০০২ সালের ১৫ আগস্ট সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শ্রমিকলীগ নেতা ও সমাজসেবী দুদু মিয়া ইন্তেকাল করেন। তাকে নগরীর গোয়াইটুলাস্থ চাশনী পীর (র.) মাজার গোরস্থানে সমাহিত করা হয়।
মরহুম দুদু মিয়া নব্বই দশকে পাউবো শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ১৯৯৭ সালে তিনি শ্রমিক লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed