জকিগঞ্জে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা চালু
বৈশাখী নিউজ ডেস্ক: গরিব, অসহায় করোনা রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ প্রদান, হাসপাতালে রোগী ভর্তিতে সহযোগিতা, ভ্যাকসিন গ্রহণে জনগণকে উৎসাহিত করা, ভ্যাকসিন রেজিস্ট্রেশনে সহযোগিতা ও রোগীদের ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্য নিয়ে শনিবার (১৪ আগস্ট) দুপুরে জকিগঞ্জে সেবা সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সিলেট হেলথ অ্যাডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রান্স (শেইড) পরিচালিত সেবা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
সংগঠক খায়রুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শেইড’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মনতাছির আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, শেইড’র এমডি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মখলিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাম উদ্দিন প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য দেন মাওলানা আব্দুল মুছব্বির।
Related News
ফটো সাংবাদিক তুরাবের ২য় মৃত্যুবার্ষিকীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফটো সাংবাদিক এটিএম তুরাবেরRead More
সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৫৪ লাখ ২৬ হাজার টাকাRead More



Comments are Closed