Main Menu

করোনায় মারা গেলেন সাংবাদিক আরিফুল

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইউএনবি’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

জানা যায়, আরিফুল ইসলাম ডালিম করোনায় আক্রান্ত হলে গত ২৩ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল।

দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় পৌঁছালে শারীরিক অবস্থার আরও অবনতি হয় আরিফুল ইসলামের। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউএনবি’র পাশাপাশি যমুনা টেলিভিশন ও দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন আরিফুল ইসলাম ডালিম। তিনি সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সহসাধারণ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

Share





Related News

Comments are Closed