জৈন্তাপুরে সোয়া ৩ লক্ষ ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারস্থ বরকতউল্লাহ মঞ্জিল কলোনির ভিতর জামিল উদ্দিনের গোডাউনের ভিতরে অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ১৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয় ও ২ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজারস্থ বরকতউল্লাহ মঞ্জিল কলোনির ভিতর জামিল উদ্দিনের গোডাউনের ভিতরে অভিযান পরিচালনা করে। এসময় গোডাউনের ভিতরে থাকা ৩ লক্ষ ১৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয় ও গোডাউনের মালিক জামিল উদ্দিন ও আরেক আসামি আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জামিল উদ্দিন (২৫) জৈন্তাপুর উপজেলার করগ্রামের ফারুক আহমদের ছেলে ও মো. আলিম উদ্দিন (৩২) একই উপজেলার চল্লাই গ্রামের মো. সমছুল হকের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে TheSpecial Power act,1974 এর 25-B এর 1(B) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed