করোনাক্রান্ত সকলের সুস্থতা কামনায় সিলেটে বিএনপির দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, শিবগঞ্জ জামেয়া হাতিমিয়া মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী দুলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সহধর্মিনী শামীমা নাসরিন, এডভোকেট ইকবাল হোসেনের পিতা সজ্জাদ আলীসহ করোনা আক্রান্ত নেতাকর্মীসহ সকলের পরিবারের সুস্থতা কামনা করে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নগরের মিরাবাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে বুধবার (১১ আগষ্ট) বাদ মাগরিব মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও দোয়ায় উপস্থিত ছিলেন সিলেটি সিটি করপোরেশেনর মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট জেলা ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, বিএনপি নেতা ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নাজিম উদ্দিন লষ্কর, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদিকুর রহমান সাদিক, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারি চৌধুরী খুরশেদ, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, আবুল খায়ের, জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, মিফতাউল কবির মিফতা, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জয়নাল আহমদ, আমির হোসেন শামীম, সুমন শিকদার, লুৎফুর রহমান মোহন, খালেদুর রশীদ ঝলক, আব্দুল হান্নান, তছির আলী, রায়হাদ বক্স রাক্কু, অর্পন ঘোষ, দিলাল আহমদ, সিদ্দিক আলী, হাজী আবুল কালাম, মামুন আহমদ, কালাম আহমদ, আখতার আলী, দেওয়ান নিজাম খান, সাজ্জাদুর রহমান সাজু, রাজু আহমদ, আব্দুল আহাদ পারভেজ, মনোয়ার হোসেন খলিল, মাসুক গাজী, লাহিন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, জিএম সুমন, স্টুডেন্ট ইউনিটির আহ্বায়ক বদরুল আজাদ রানা, স্টুডেন্ট ইউনিটির সদস্য সচিব আতিকুর রহমান চৌধুরী লাভলু, আখতার বিন মনফর, নাহিদ হোসেন, বদরুল হোসেন প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed