Main Menu

সিলেটে ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিল পিডিবি

বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর বাগবাড়ি, মদীনামার্কেট ও আম্বরখানা এলাকার কয়েকটি কলোনিতে দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে খাদ্যসামগ্রী।

বুধবার (১১ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট জোনের দপ্তর ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বিক্রয়ও বিতরণ বিভাগ-২ এর সংশ্লিষ্টরা এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন। স্বাস্থ্যবিধি মেনে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির।

নির্বাহী প্রকৌশলীর দপ্তর, বিক্রয়ও বিতরণ বিভাগ-২ সূত্রে জানা যায়, নগরীর বাগবাড়ি, মদীনামার্কেট ও আম্বরখানা এলাকার কয়েকটি কলোনিতে একশ পরিবারে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট ডিসিশন -২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন, প্রকৌশলী মো. ফজলুল করিম, প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রকৌশলী অনিক সরকার, প্রকৌশলী রকিবুল হাসান, লাইনম্যান আবু আহমেদ, আব্দুল বাতেন, জুবেল আহমেদ, সোহেল আহমেদ, রেজাউর রহমান, সফিক আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share





Related News

Comments are Closed