জাতীয় পার্টি থেকে দেলোয়ার বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা এবং দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে বহিষ্কার করেছে সিলেট জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যানের সুপারিশে বহিষ্কারাদেশ পত্রে স্বাক্ষর করেন সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব কুনু মিয়া।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেলোয়ার হোসেনকে আজ ১০ আগস্ট হতে পার্টির সকল পদ পদবি থেকে দলীয় গঠনতন্ত্রের ক্ষমতা বলে বহিষ্কার করা হল। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed