Main Menu

বিশ্বনাথে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সাবিনা বেগম (২৩) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। সাবিনা বেগম উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর লামারচক গ্রামের মতি উল্লার ২য় মেয়ে। গত শনিবার সকাল ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার চন্ডি হেদায়েতপুর (পীরের গাঁও) গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তার পিত্রালয়ের দাবি তাকে তার স্বামী গলায় রশি পেচিয়ে হত্যা করে আত্নহত্যার নাটক সাজিয়েছে। এই গৃহবধুর মৃত্যু নিয়ে দুই উপজেলায় রহসের সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

সাবিনার মা করফুলা বিবি জানান, প্রায় ১১ বছর পূর্বে জগন্নাথপুর উপজেলার চন্ডি হেদায়েতপুর (পীরের গাঁও) গ্রামের হুরমত আলীর ছেলে আলী হোসেনের সাথে সাবিনা বেগমকে ইসলামি সরিয়াহ মোতাবেক বিবাহ দেন।

Manual3 Ad Code

বিবাহের পর থেকেই স্বামী আলী হোসেনের সংসারে অভাব অনটন দেখা দেয়। প্রায়ই তার শশুর বাড়ি থেকে কখনও বিকাশের মাধ্যমে আবার কখনও সরাসরি টাকা নিতেন। কখনও তার চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারলে স্ত্রী সাবিনাকে নানা ভাবে নির্যাতন করত। এনিয়ে সালিশ বৈঠকও হয়েছে।

সাবিনার মৃত্যুর ১৫দিন আগেও তাকে স্বামী বেধড়ক পিটিয়ে আহত করেছিল। এসব নির্যাতনের বেশ প্রমানও রয়েছে। গত শনিবার সকাল ৮টার দিকে সাবিনা আত্নহত্যা করেছে এমন খবর আসে তার পিত্রালয়ে।

Manual1 Ad Code

সেখানে গিয়ে সাবিনাকে একটি খাটের উপর শুয়ানো অবস্থায় দেখতে পান। তার গলায় একটি রশির চিহ্ন রয়েছে এবং সাবিনা আত্নহত্যা করেছে বলে প্রচার করতে থাকে তার স্বামী। সাবিনার মা ও উপস্থিত অনেকেরই প্রশ্ন সাবিনা যদি আত্নহত্যাই করে থাকে তবে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়নি পুলিশসহ আশ-পাশের কেউই।

Manual2 Ad Code

তাছাড়া আত্নহত্যা করলে তার গলার শ্বাস নালির উপরে রশির দাগ থাকার কথা। কিন্তু এ দাগ তার গলার শ্বাস নালির অনেক নিচে রয়েছে। যা দেখলেই বুঝা যায়, এটি আত্নহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যা।

এদিকে, সাবিনার ৫ বছরের কন্যা শিশু ছামিয়াকে জিজ্ঞাসা করা হলে সে বলছে, ‘আমার আম্মারে আমার আব্বায় গলাত রছি লাগাইয়া মারিলিছইন। আমি দেইক্কা কানছি। বাদে আমারে দোকানে নিয়া ছকলেট লইয়া দিছইন’।

এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সাবিনার স্বামী আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্নহত্যা। তারপরও পোষ্টমর্টেম রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা না আত্নহত্যা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code