সিলেটে মধ্যরাতে গুজব, সেই ৭ জন রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন লেগেছে বলে ভুয়া খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে সিলেটে ‘ভুয়া সাংবাদিকসহ’ গ্রেপ্তার ৭ জনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৯ আগস্ট) পুলিশ গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাংশু পাল।
এর আগে গত ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৯)।
র্যাব জানিয়েছিল, গত ২২ জুলাই নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের সময় র্যাব সিলেটের সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ শীর্ষক গুজবের প্রচারণা দেখতে পায়। তৎক্ষণাৎ র্যাব-৯ এর সাইবার মনিটরিং টিম র্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় উক্ত গুজবের ব্যাপারে অনুসন্ধান শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে র্যাব-৯ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধান সাপেক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন তুরুগাঁও এলাকার (বর্তমানে সিলেট নগরীর মেন্দিবাগ নোয়াগাঁও এলাকার বাসিন্দা) মৃত খলিলুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান (৩২), সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার পীরের চক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৭৪), গোলাপগঞ্জ থানার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জ থানার আওই বানীগ্রামের মৃত মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৬), গোলাপগঞ্জ থানার বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), এসএমপির মোগলাবাজার থানার কুচাই গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮) ও এয়ারপোর্ট থানার আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
পরে সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১৬ তলা ভবনে আগুনের গুজব রটনাকারী ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে র্যাব-৯।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed