Main Menu

মঙ্গলবার শুরু কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকাদান

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরে শুরু হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা দান। সিলেট সিটি কর্পোরেশনের দুটি টিকা কেন্দ্রের রেজিস্ট্রেশনকারী নাগরিকরা নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করবেন।

Manual4 Ad Code

মঙ্গলবার (১০ আগষ্ট) সকাল ৯ টা থেকে শুরু হবে কোভিশিল্ডের ২য় ডোজের টিকাদান কার‌্যক্রম।

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি তারিখে শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা দান কার্যক্রম। যে সমস্ত টিকাগ্রহণকারীগণ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২য় ডোজ টিকা নেননি বা টিকা নেয়ার জন্য মোবাইলে বার্তা পেয়েছিলেন কিন্তু টিকা পাননি বা নিতে পারেননি কেবল মাত্র তারাই পূনরায় বার্তা প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত দিনে টিকা গ্রহন করবেন।

Manual1 Ad Code

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ১ম ডোজ টিকা প্রদান করা হলেও বর্তমানে এ দুটি কেন্দ্রে অন্যান্য টিকাদান কর্মসূচী চলমান থাকায় বিভ্রান্তি ও জনসমাগম এড়াতে স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে এবং সিসিকের নিজস্ব সিদ্ধান্তে উল্লেখিত কেন্দ্রগুলো পরিবর্তন করে নগর ভবনে স্থানান্তর করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মানীত টিকাগ্রহনকারীদের আশ্বস্থ করা যাচ্ছে যে, চাহিদানুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২য় ডোজ স্বাস্থ্য বিভাগের নিকট মওজুদ রয়েছে। প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক টিকা প্রত্যাশিদের টিকা গ্রহনের জন্য পূনরায় মোবাইলে বার্তা পাঠানো হবে। নির্দিষ্ট সময়ে কেউ যদি মোবাইলে বার্তা না পান তাহলে সিসিকের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

নগর ভবনের নীচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে দুটি বুথে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকাদান চলবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি চলমান টিকার কার্যক্রম অব্যাহত থাকবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২য় ডোজের জন্য অপেক্ষমান তালিকায় রয়েছেন প্রায় ১৪ হাজার টিকা প্রত্যাশি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code