ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৫ নং ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ১ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা অনিয়মের অভিযোগ উঠেছে।
২০২০-২০২১ অর্থ বছরে ৪০ দিনের কর্মসূচীর সরকারি টাকার দূর্নিতির অভিযোগ করেন ৫ নং ধলামূলগাঁও ইউনিয়নের লেবার শ্রমিকরা।
এ অভিযোগটি দায়ের করেছে পূর্বধলা উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে কুলসুমের কাছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২০-২০২১ অর্থ বছরে ৪০ দিনের ৫টি প্রকল্পের টাকা কোন কাজ না করেই ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবসহ ইউপি মেম্বাররা সকলে মিলে ২৫৮ জন শ্রমিকের দৈনিক ২০০ টাকা না দিয়ে শ্রমিকের স্বাক্ষর ও টিপসই জাল করে কোন শ্রমিক ছাড়াই ব্যাংক এশিয়া পূর্বধলা শাখা হতে টাকা উত্তোলন করা হয়েছে।
অনিয়ম করে টাকা উত্তোলনের প্রকল্পগুলো হলো, ঘাগড়াপাড়া আবাসনে মাটি ভরাট, ভবানীপুর লালুর দোকান হতে সিংরাবিল খাল পর্যন্ত রাস্তা নির্মান, চরের ভিটা ওয়াটার ওয়াপদা রাস্তা হতে উলাকান্দা রুমালীর বাড়ি পর্যন্ত পূনঃনির্মাণ, এছাড়াও আরো অনেক প্রকল্পের কাজ না করিয়ে ২৫৮ জন শ্রমিকের একাউন্ট দ্বারাই টাকা উত্তোলন করে নিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ৫নং ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সরকারি টাকা এভাবে তুলা সম্ভব না এই কাজ আমার না।
এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
আশুগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি দুই প্রবাসীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই প্রবাসীরRead More
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ চারজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed