ফরিদপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর একটি আদর্শ ও ঐতিহ্যবাহী গ্রাম। ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ শেখ ফরিদ আনচারী রাঃ এর নামানুসারে প্রতিষ্টিত এ গ্রামের একদল নির্ভীক ও সমাজ উন্নয়নে নিবেদিত তারুন্যদীপ্ত মানুষের সফল প্রয়াস ফরিদপুর যুব সংঘ। গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও আর্থসামাজিক উন্নয়নসহ মানবতাবাদী কর্মকান্ডে সদা তৎপর এ সংঘের সদস্যরা।
এ গ্রামেরই কৃতি সন্তান, সংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবীও রাজনীতিবিদ জুয়েল আহমদের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠালগ্ন থেকে সংঘের গৃহীত কার্যক্রম ইতিমধ্যে সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। গ্রামের মানুষের চলাচলের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে অযতেœ অবহেলায় পড়ে থাকা গ্রামের বৃহৎ যোগাযোগের মাধ্যমে সাতমাইল-ফরিদপুর রাস্তার সংস্কারে এগিয়ে আসেন সংঘের সদস্যরা। তারা স্হানীয় ভাবে চাদা সংগ্রহ করে নেমে পড়েন রাস্তা সংস্কারে।
গত ৮ আগষ্ট রবিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংঘের সদস্যদের সাথে নিয়ে জুয়েল আহমদ ও ওয়ার্ড মেম্বার রৌশন আহমদ,সমাজসেবী আব্দুল আমিন, শাহনুর আহমদ এবং সংঘের সদস্যরা রাস্তা সংস্কারের লক্ষ্যে সাতমাইল থেকে কাজ শুরু করেন। গ্রামের যুব সমাজ ও সংঘের সদস্যরা ইট ও বালির মিশ্রনে পুরো রাস্তার ভাংচুর অংশ মেরামত করেন। তাদের এসব মহান কার্যক্রম পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্হানীয় লোকজন তা অবলোকন করতে আসেন। একার পক্ষে যা করা সম্ভব নয়, তা সকলের পক্ষে সহজেই সম্ভব তা প্রমান করে দিলেন এই তরুণরা।গ্রামের ছোটবড় সকলের অংশ গ্রহণে সাময়িক ভাবে এ রাস্তা সংস্কার এর ফলে যাত্রী ও যান চলাচল সহজতর ও দূর্ঘটনা মুক্ত হয়েছে বলে স্হানীয়রা মনে করছেন।
সিএনজি মালিক সাজু বলেন, রাস্তাটির সংস্কারের ফলে আমরা শান্তিতে চলাচল করতে পারব, এতে যাত্রীরাও দূর্ঘটনা মুক্ত থাকতে পারবে।
ফরিদপুর যুব সংঘের উপদেষ্টা, অত্র এলাকার আগামীদিনের কর্নধার বিশিষ্ট রাজনীতিবিদ জুয়েল আহমদ বলেন, আমরা সব সময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আর এ রাস্তা তো আমার গ্রামের চলাচলের রাস্তা। তাই সকলের সুবিধার কথা বিবেচনা করে গ্রামের যুব সমাজ ও যুব সংঘের সদস্যদের সাথে নিয়ে সাময়িক ভাবে রাস্তার উন্নয়নে এগিয়ে এসেছি। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করা। তিনি শুধু রাস্তাঘাট নয় এলাকার সার্বিক উন্নয়নে সকলের সমান অংশগ্রহণের দাবী জানান।
Related News
সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ, মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের গ্যাস সংকট মোকাবিলা এবং ব্যয়বহুল এলএনজি আমদানির ওপরRead More
বিশ্বনাথে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেনRead More



Comments are Closed