দেশে টিকার কোন সংকট নেই, সবাই টিকা পাবেন : পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের মতো সিলেট মহানগরেও শুরু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’।
শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ টায় নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ –এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
সিসিকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন কালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেন, বাংলাদেশে টিকার কোন সংকেট নেই। দেশের সকল নাগরিকই কোভিড-১৯ টিকা পাবেন। এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমান টিকার মওজুদ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থা করছে। সামনে আরো প্রচুর টিকা দেশে আসবে। ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’কে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নিতে হবে।
সিলেটে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্মসচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিক কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সিলেট রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল জব্বার, সোয়েব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় টিকা দান কার্যক্রম। পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের অন্যান্য টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাই কেন্দ্রে টিকা গ্রহণ করবেন। টিকা নিতে এসে যেন অসচেতনতাবসত করোনা সংক্রমনের কবলে কেউ না পড়েন।
সিসিক মেয়র বলেন, প্রত্যেকটি কেন্দ্রে সিসিকের কর্মীদের পাশাপাশি কাউন্সিলরবৃন্দও ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ পর্যবেক্ষন করছেন। এই ক্যাম্পেইন সফল করতে নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিকের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে চলছে এই কার্যক্রম। সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন চলবে এই টিকা কার্যক্রম। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ৩শ জন নাগরিকে দেয়া হবে টিকা। ৮ ও ৯ আগষ্ট থেকে প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ২শ জন নাগরিককে টিকা দেয়া হবে। সিসিকের এই কার্যক্রমে ১৬২ জন কর্মী কাজ করছেন।
Related News
সিলেটে হাসপাতালের বারান্দায় মিলল মহিলার লাশ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি সরকারি হাসপাতালের আউটডোরের বারান্দা থেকে একRead More
সহজে সেবা দিতে সিলেট মহানগরীকে ৫ অঞ্চলে ভাগ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দৈনন্দিন এবং সেবামূলক কার্যক্রমকে আরওRead More



Comments are Closed