Main Menu

সিলেটে করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন ৪ জন। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছেন ৩৫২ জন।

শনিবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ সবাই মারা গেছেন সিলেট জেলায়।

এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮১ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ৬২৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের৫৫ জন, মৌলভীবাজারের ৬২ জন ও হবিগঞ্জের ৩৮ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৩৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১৮২ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারে ৩৪ জন ও হবিগঞ্জে ৯৯ জন রয়েছেন।

১০৫৫ জনের নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬।

সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৭১ জন। তন্মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৭৬৭ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ১৫০ জন, মৌলভীবাজারের ৬ হাজার ২৫৫ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৩৯৯ জন রয়েছেন।

আক্রান্ত এসব রোগীদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৩২ হাজার ৫৮৭ জন। এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৬ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৯৮ জন করোনা রোগী চিকিৎসাধীন।

Share





Related News

Comments are Closed