সরকারের কুপরিকল্পনায় মৃত্যু বাড়ছে : মোমিন মেহেদী
বৈশাখী নিউজ ডেস্ক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সুপরিকল্পনা নিতে সম্পূর্ণ ব্যর্থ সরকারের মন্ত্রী-আমলা-পরামর্শকদের কুপরিকল্পনায় কারোনাক্রান্ত ও মৃত্যু বাড়ছে। উত্তরণে এখনই দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশে চিকিৎসাখাতে নিবেদিত প্রকৃত দেশপ্রেমিকদেরকে সমন্বয় করে সুপরিকল্পনা গ্রহণ করাটা হবে বুদ্ধিমানের কাজ। যদি সরকার তা করতে ব্যর্থ হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী-সচিব-আমলাদেরকে মানুষ ক্ষমা করবে না।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে ‘ফ্রি মাস্ক ও স্যানিটাইজার’ প্রদানপূর্বক আলোচনা সভায় উপরোক্ত তিনি এ কথা বলেন।
এসময় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবিই গত ৯ বছর যাবৎ গণমানুষের মুক্তির জন্য প্রথম কথা বলছে। তারাই প্রথম করোনাকালিন বাড়ি ভাড়া সমস্যা সমাধানের দাবিতে ভর্তুকি দাবি করে অনশন করেছিলো, ভাসমান-নিরন্নদেরকে খাবার দিয়েছিলো আর করোনার পুরো সময়টা ধরে মাস্ক-স্যানিটাইজার ফ্রি দিচ্ছে নিন্মবিত্ত মানুষদেরকে। এই ধারা অব্যাহত রাখতে তারা রাজনৈতিকভাবে বাংলাদেশের ৬৪ জেলায় সক্রিয় রাজনৈতিক কর্মসূচী ঘোষণা করবে করোনাকাল শেষেই। আগ্রহী যে কোন নাগরিক নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিলে ধারার রাজনীতিকগন চির কৃতজ্ঞ হয়ে থাকবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed