ছাতকে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ছাতক প্রতিনিধি: ছাতকে পিকআপের ধাক্কায় ফুরুবি বেগম (৬৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছ। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ফার্মেসী থেকে ঔষধ কিনতে আসেন ওই নারী। এক পর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কায় দিয়ে সড়কে ফেলে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে গুরুতর আহত নারীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়কের জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed