Main Menu

মাছ ধরতে গিয়ে বজ্রপা‌তে জামাই-শ্বশুরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কি‌শোরগ‌ঞ্জের নিকলী‌ হাওরে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রপা‌তে জামাই ও শ্বশুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

মৃতরা হলেন- শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৪৭) ও তার ভাতিজি জামাই গাছধরহাটি গ্রামের কেনু মিয়ার ছেলে শফিকুল (৩৫)। এছাড়া কামরুল (৩৫) ও মোতালেব (৪৫) নামে আরও দুজন জেলে আহত হয়েছেন। আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন বড় হাওরে বজ্রপাতে তারা মারা যান।

বুধবার সকালে (৪ আগস্ট) স্থানীয়রা জানান, রাতে ১০ জনের একটি জেলে দল নৌকা নিয়ে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বড় হাওরে বেড়জাল দিয়ে মাছ ধরতে যান। রাত ১টার দিকে বৃষ্টিপাতের মধ্যে জেলেরা কেউ নৌকায় আবার কেউ হাওরের পানিতে মাছ ধরতে নামেন। এ সময় বজ্রপাত হয়। এতে জলহু মিয়া, শফিকুল, কামরুল ও মোতালেব নামে চার জেলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed