সিলেটে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এস্টেট থেকে সাইদুল হক সাইদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯)।
সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত সাইদুল হক সাইদ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার কাশিপুর গ্রামের মো. শফিক উল্লাহর ছেলে।
সাইদ বর্তমানে সিলেট নগরীর ফাজিল চিশত আবাসিক এলাকার ২৫/৪ নং রফিক চৌধুরীর বাড়িতে ভাড়াটিয়া থাকেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, সোমবার (২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে থেকে সাইদকে গ্রেফতার করে র্যাবের একটি দল। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের গুলি ৮ রাউন্ড, শর্টগান কার্তুজ ৫ রাউন্ড, ২টি রাম দা ও ১টি বড় ছোরা উদ্ধার করে র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম (পিএসসি, এএসসি), মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদার।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed