সেই আতিয়া মহল থেকে ৪ নারী-পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকা থেকে দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ। সোমবার মধ্যরাতে শিববাড়ি এলাকার আলোচিত আতিয়া মহল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে এই আতিয়া মহলেই জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছিলো পুযলিশ। যে কারণে বহুতল এই ভবনটি দেশজুড়েই পরিচিতি পায়।
সিলেট মহানগর পুলিশের (এসএএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন শিববাড়ী পাঠানপাড়া এলাকার আতিয়া মহল বিল্ডিংয়ের ৩য় তলায় সোমবার (৩ আগস্ট) দিনগত রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ নারী ও ২ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাকৃতদের মধ্যে পুরুষ দুজন হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকার কোতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের মো. নূর উদ্দিন মিয়ার ছেলে শাহিন আহমদ আলী হোসেন (২৫) ও একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে কামরান আহমদ লোকমান (২২)।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মোগলাবাজার থানার এসআই শিপু কুমার দাস।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed