দোয়ারাবাজার সমিতি সিলেট এর খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী করোনা মহামারী বৃদ্ধি অব্যাহত থাকায় এবং সরকার ঘোষিত লকডাউনের কারনে সিলেটে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার গরীব অসহায় মানুষের মধ্যে দোয়ারা বাজার সমিতি সিলেট এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ আগষ্ট) বিকাল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট শহরে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার গরীব অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয় ও সমিতির লোগো সম্বলিত মাস্ক বিতরন করা হয়।
দোয়ারাবাজার সমিতি সিলেট এর সভাপতি মাসুক আহমদ তাহের ও সাধারন সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর নেতৃত্বে উক্ত কার্যক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি সি. ওয়া.অফিসার (অব.) মোঃ রফিক উদ্দিন,মোঃ আব্দুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান ইকবাল হোসেন, মোঃ আব্দুল মুছাব্বির, সমাজ সেবা সম্পাদক (সার্জেন্ট অব) মোঃ আব্দুল আওয়াল, ক্রীড়া সম্পাদক হরিধন দাশ, সহ দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন লিলু, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম রফিক, সেলিম আহমেদ শিবলী, বিল্লাল হোসেন, এমরাজুল হক প্রমুখ।
সমিতির পক্ষ থেকে সবাইকে মাস্ক পরিধান করা, সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলে নিরাপদে থাকার আহবান জানানো হয়।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed