বালাগঞ্জে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষের পর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত কিশোর কামরুল ইসলাম (১৫) গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কিশোর কামরুল এবং একই গ্রামের আরও কয়েকজন কিশোরের মধ্যে বাকবিতন্ডা হয় এবং সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় গ্রামবাসী সালিশে মীংমাসার কথা বলে উভয়পক্ষকে নিবৃত্ত করেন।
সালিশের কথা বলে উভয়পক্ষকে ফিরিয়ে দেয়ার পর থেকে কামরুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাত ৯টার দিকে গ্রামের ফজলু মিয়ার পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় কামরুলের লাশ দাফন করা হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed