সিলেটে করোনায় আরো ১২ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, ওসমানী হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬৩০টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।
এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৬৬০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ৩১৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ১১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৪০০ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১৯৮ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৫২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৬৬০ জন করোনা আক্রান্ত রোগীর ৩১২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১৩০ জন, হবিগঞ্জের ৫৩ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৯১ জন। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৪ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
নতুন মারা যাওয়া ১২ জন নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৫২৪ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারের ৫৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ জেলার ৪ জন, মৌলভীবাজারে ৬ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৯ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ৩৪ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২৪০ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৪০ জন সুনামগঞ্জে, ১৯ জুন হবিগঞ্জে, ২৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ৯০৭ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৬৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৫৭ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৫৮৩ জন ও ওসমানী হাসপাতালে ১৮৩ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেটে ৩৯ জন, সুনামগঞ্জ ৮৮ জন, হবিগঞ্জে ৪৪ জন ও মৌলভীবাজার জেলায় ৩৩ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৬৫ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed