Main Menu

সিলেটে ফুফুর বাড়িতে এসে লাশ হলো শাহীন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর মেজর টিলা পশ্চিম ভাটপাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শাহীন আহমদ (১৫) নামের এক কিশোর।

মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৫ টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে তার সলীল সমাধি ঘটে। সে সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই জালালি-৩০ নং বাসার মোরশেদ আলমের ছেলে।

জানা গেছে- বিকেল ৫ টার দিকে শাহীন আহমদ পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরী দল সেখানে উপস্থিত হয়ে সন্ধ্যা ৭টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed