যুক্তরাজ্যে ৪ মাস পর করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসে গত ১৭ মার্চের পর আবারও সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রাণহানী ঘটেছে। দেশটিতে ২৭ জুলাই মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩১ জন। তবে টানা সাতদিনের মতো মঙ্গলবারও দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে।
গত পাঁচ মাস ধরে মৃত্যু সংখ্যা কমে আসায় যুক্তরাজ্যের মানুষদের স্বস্তি দিলেও নতুন করে এমন মৃত্যুর হার শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
গত ১৭ মার্চের পর মঙ্গলবার সর্বোচ্চ ১৩১জন মারা যান। সর্বশেষ ১৭ মার্চ যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ১৪১ জন।
এদিকে মঙ্গলবার দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫১১ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৪৫ হাজার ৫২৬ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩০৩ জন।
যুক্তরাজ্যে চলমান টিকা প্রক্রিয়ায় মঙ্গলবার পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৭৯৬ জন। আর টিকার দুই ডোজই গ্রহন করেছেন ৩ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ৬০ জন।
এদিকে যুক্তরাজ্যে পাবলিক হেলথ করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩০৩ জন বললেও জাতীয় পরিসংখ্যান ব্যুরো সেই বিষয়ে ভিন্ন মত দিচ্ছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য মতে, এখন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। পরিসংখ্যান ব্যুরো মূলত ডেথ সার্টিফিকেটের উপর ভিত্তি করে এই সংখ্যা প্রকাশ করেছে।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed