Main Menu

বিশ্বনাথে করোনায় বৃদ্ধের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আবদুস সাত্তার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃদ্ধের বাড়ি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বিপবন্ধ বিলপার গ্রামে।

আবদুস সাত্তারের ভাইপো পল্লীচিকিৎসক আলী হোসেন জানান, প্রথমে প্রচন্ড জ্বর ও সর্দি দেখা দেয় তার চাচা আবদুস সাত্তারের। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে গেল ১২ জুলাই তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে নমুনা দেয়া হলে ১৬ জুলাই শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে তাঁর। ওসমানীতে আইসিউ বেড খালি না থাকায় সাধারণ বেডে দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এরআগে সন্তান জন্ম দেয়ার চার দিনের মাথায় গেল ১৬ জুলাই করোনায় মারা যান রাবেয়া বেগম নামের বৃদ্ধের আপন ভাতিজি। সিলেটে আইসিউ বেড না থাকায়, সংকটাপন্ন অবস্থায় ঢাকা নেয়ার পথে হবিগঞ্জ এলাকায় মারা যান তিনি।

এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জন। আর মোট শনাক্ত ৬০৬ জন। এরমধ্যে চলতি মাসে শনাক্ত হয়েছেন ১৬৬ জন। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

Share





Related News

Comments are Closed