দেশে করোনায় আরও ২২৮ মৃত্যু, শনাক্ত ১১,২৯১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। যা গতকালও ছিল দুইশ’র নিচে। এনিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জন।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে।
রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।
এর আগে, গতকাল শনিবার (২৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৭৮০ জন।
এছাড়া সোমবার (১৯ জুলাই) দেশে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৩২১ জনের। তারও আগে গত ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান। যা দ্বিতীয় সর্বোচ্চ।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed