সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ৪ চিকিৎসক ও ৪ নার্স
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জের সম্মুখযোদ্ধা চার চিকিৎসক ও চার নার্স। তারা দীর্ঘদিন ধরেই করোনাকালীন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও আক্রান্ত হলেন করোনাভাইরাসে।
শনিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম।
করোনায় আক্রান্তরা হলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সদ্য অবসর প্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট এ জেলার অতি জনপ্রিয় মানবিক চিকিৎসক ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী, সুনামগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্যামল চন্দ্র বর্মণ, গাইনী এন্ড অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. লিপিকা দাস ও হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস।
তাদের মধ্যে ডা. শ্যামল চন্দ্র বর্মন, ডা. জহরলাল দাশ শিপলু ও ডা. সৈকত দাস করোনার ভ্যাকসিন নিয়েছিলেন।
তাঁরা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।তাদের সকলের দ্রুত সুস্থতায় মঙ্গল কামনা, দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করছেন সহকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আর আক্রান্ত নার্সরা হলেন, স্বপ্না হাগিদক, মাহমুদা আক্তার, খাদিজাতুল কোবরা ও ঝুউমি পিসিম। এদের মধ্যে খাদিজাতুল কোবরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। অন্য তিনজন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed