জাফলংয়ে দু’দিন পর ভেসে উঠল কিশোরের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে নিখোঁজের দু’দিন পর ভেসে উঠেছে নিখোঁজ পর্যটক ইমরান আহমদের লাশ। শনিবার বেলা আড়াইটার দিকে জাফলং জিরো পয়েন্টের ঘটনাস্থলেই ভেসে উঠেছে তার লাশ। হঠাৎ লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বল্লাঘাটস্থ জাফলং পিকনিক সেন্টারে নিয়ে আসে।
সূরতহাল প্রতিবেদন তৈরীর পর পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঈদের পর দিন বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইমরান আহমেদ (১৭) নামের এই পর্যটক নিখোঁজ হয়। সে টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ফজরগঞ্জ মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থী।
নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
তিনি জানান, নিখোঁজ পর্যটক ইমরান আহমদের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed