Main Menu

গোয়াইনঘাটে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় ল্যাট্রিনের রিং বসানো নিয়ে চাচাত ভাইয়ের পশুর চামড়া ছাড়ানোর ছুরিকাঘাতে চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রৌফ উপজেলার হাটগ্রাম এলাকার আব্দুর রহমানের পুত্র।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব জানান, ল্যাট্রিন বসানো নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। এসময় গরুর চামড়া ছাড়ানোর কাজ করছিলেন তার চাচাত ভাই মানিক। তখন মানিক চাকু দিয়ে আব্দুর রৌফকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

Share





Related News

Comments are Closed