দোয়ারায় দোকানঘর থেকে কিশোরের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে একটি চায়ের দোকান ঘরের ভেতর থেকে ১৪ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মো. মামুন মিয়া (১৪) উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।
বুধবার (২১ জুলাই) সকালে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে মেঝে থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোরের পিতা বাবুল মিয়া বালিউড়া বাজারে স্ত্রী সন্তান নিয়ে একটি দোকানঘর ভাড়া নিয়ে কাচামালের ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার রাত থেকে নিহতের মা তার খোঁজে পাচ্ছিলেন না। সকালে কিশোরের মৃতদেহ দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে দোকানঘরের মেঝে থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কেন কি কারণে কিশোরটি খুন হলো তা এখনো পুলিশ নিশ্চিত নয়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে তবে কি কারণে কিশোর মারা গেল এ বিষয়ে অনুসন্ধান চলছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed