ঈদের নামাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিনূর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের নয়পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শহিনূর ওই গ্রামের সবুজ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঈদের জামাত পড়তে স্থানীয় নয়াপাথারিয়া জামে মসজিদে যান শহিনূর। এসময় মসজিদের ছাদে উঠলে বিদ্যুতায়িত রডের সঙ্গে স্পর্শ লেগে গুরুতর আহন হন শহিনূর।
পরে সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed